গণহত্যার ঘটনায় ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান কার্যক্রম নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
গণহত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর নেওয়া উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন